• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / একাকিত্ব রোগবালাই বাড়ায়

একাকিত্ব রোগবালাই বাড়ায়

March 25, 2014 Category: স্বাস্থ্য সংবাদ

পরিবার-পরিজনহীন অবস্থায় একা থাকা ও একাকী জীবন যাপন করা কেবল মানসিক সমস্যাই নয়, বরং কিছু মারাত্মক রোগেরও ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

সম্প্রতি প্লস মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বিজ্ঞানীরা দাবি করছেন, স্বাস্থ্যের ওপর একা থাকার নেতিবাচক প্রভাব প্রায় দিনে ১৫টি সিগারেট খাওয়ার প্রভাবের সমান। একাকিত্ব বিষণ্নতা, উদ্বেগজনিত রোগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং মাদকাসক্তির ঝুঁকি বাড়ায়। এ ছাড়া উচ্চ রক্তচাপ, হূদেরাগ ও ক্যানসারের হারও নিঃসঙ্গ মানুষের মধ্যে বেশি। এর কারণ, নিঃসঙ্গতা একধরনের মানসিক চাপ তৈরি করে। অতিরিক্ত স্ট্রেস হরমোন নিঃসরণ হূদেরাগ, উচ্চ রক্তচাপ ইত্যাদির জন্য দায়ী। অপরদিকে প্রিয়জনের সান্নিধ্য অক্সিটোসিন হরমোন নিঃসরণ বাড়ায়, যা মানুষকে প্রশান্তি এনে দেয়। প্রদাহ ও মানসিক চাপ কমায়।

এবিসি হেলথ।

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মানসিক চাপ কমাতে মেডিটেশন
Next Post:ফুসকুড়ি, ফোড়া, বিষফোড়া?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top