• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বিষণ্নতার শুরু মাতৃগর্ভে

বিষণ্নতার শুরু মাতৃগর্ভে

December 9, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

গর্ভাবস্থায় মায়েরা বিষণ্ন থাকলে তার প্রভাব সন্তানের ওপরও পড়ে। বিষণ্নতা একটি রোগ এবং এই রোগের ঝুঁকি মাতৃগর্ভ থেকেই শুরু হয়।

সম্প্রতি এই আশ্চর্য তথ্য প্রকাশ করেছেন ব্রিটেনের একদল বিজ্ঞানী। যে মায়েরা গর্ভাবস্থায় বিষণ্নতায় আক্রান্ত হন, তাঁদের আসন্ন সন্তানেরাও এ রোগের ঝুঁকিতে থাকে। গর্ভকালীন বিষণ্নতায় আক্রান্ত প্রায় আট হাজার নারীর ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, তাঁদের সন্তানদের পরবর্তী সময়ে অর্থাৎ ১৮ বছর বয়সে বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ১ দশমিক ৩ গুণ বেশি।

বিশালসংখ্যক নারী গর্ভকালীন বিষণ্নতায় ভুগে থাকেন, তাই চিকিৎসকেরা বলছেন, গর্ভাবস্থায় নারীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ, বিষণ্নতা শনাক্ত করা এবং তাঁদের চিকিৎসার আওতায় আনাটা জরুরি। এটি কেবল তাঁদের নিজেদের জন্যই জরুরি নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্যও দরকার।

সূত্র: জেএএমএ সাইকিয়াট্রি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শিশুদের কি চোখে ছানি পড়তে পারে?
Next Post:গরু বা খাসির মাংসের কোন অংশগুলো খাওয়া সবচেয়ে খারাপ?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top